[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২২ সেপ্টেম্বার ২০২৫, ১৬:১৮

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি কলেজের পুকুরের পানিতে ডুবে তাজকিন ওরফে সজিব (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীরমৃত্যু হয়েছে।
 
মৃত তাজকিন ওরফে সজিব গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের বাজার পাড়া এলাকার মিঠুন আলীর ছেলে। তাজকিন গোমস্তাপুরের তালেমুন কুরআন নূরানী মাদ্রাসার  ছাত্র।
 
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার আনুমানিক বেলা ১১ টার দিকে মাদ্রাসার আরো ৮ থেকে ১০ জন ছাত্র একসঙ্গে মাদ্রাসার সামনের একটি কলেজের নিজস্ব পুকুরে গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানার কারণে গোসল করার সময়ে পানিতে ডুবে যায়। এই সময় তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। 
 
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদূদ আলম জানান, মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর