[email protected] ঢাকা | শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২
thecitybank.com

জুমার পড়াতে যাওয়ার পথে সড়ক দূঘর্টনায় ইমামের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩ অক্টোবার ২০২৫, ১৫:১৬

নাচোল থানা। ছবি: চাঁপাই জার্নাল/ফাইল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির নামে এক ইমামের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার  বেলা আনুমানিক ১২ টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুরের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি নাচোলের হাটবাকইল জামে মসজিদের ইমাম ছিলেন। এছাড়া তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নাচোল উপজেলার সেক্রেটারিও ছিলেন।

পুলিশ সূত্র থেকে জানা যায়, খালিদ মুসাব্বির বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মসজিদে যাচ্ছিলেন জুম্মার নামাজ পড়ানোর উদ্দ্যেশে। পথে নাচোল উপজেলার হামিদপুর এলাকায় একটি বাসের সাথে তার মুখোমুখি সংঘর্ষ  হয় এবং মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরেদহ উদ্ধার করে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে

 একজন নিহত হয়েছেন। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর