[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির দোয়া ও শোকসভা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩০ ডিসেম্বার ২০২৫, ২১:৩৯

দোয়া ও শোকসভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ। ছবি: সংগ্রহীত
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘দেশনেত্রী’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।
 
রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এই সভায় সমিতির নেতৃবৃন্দ ও ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণ করে বলেন, তিনি ছিলেন আপোষহীন সংগ্রামের প্রতীক এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের কাণ্ডারি। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি।
 
শোকসভায় বক্তারা আরও বলেন, “গণতন্ত্রের মাতা হিসেবে তিনি এদেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের প্রতিও তাঁর বিশেষ নজর ছিল, যা এই জেলার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে।”
 
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অগণিত অনুসারীদের এই শোক সহ্য করার শক্তি দানের জন্য প্রার্থনা করা হয়।
 
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং ঢাকস্থ চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দারা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর