প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬, ২১:৪২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩০০ জন অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির উদ্যোগে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ কামাল হোসেন।
এ সময় তিনি বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশায় সীমান্তবর্তী খেটে খাওয়া শীতার্ত জনসাধারণের দুভোর্গ লাঘবে বিজিবির পক্ষ থেকে কম্বল দেয়া হয়েছে। আগামীতে এই কার্যক্রম অব্যহত থাকবে।
এদিকে কম্বল পেয়ে খুশি শীতার্ত অসহায়-দুস্থ মানুষেরা।
এতে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ প্রমুখ।
আ.ই/আ.আ
মন্তব্য করুন: