[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

নিখোঁজের চারদিন পর পুকুর থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৬, ১৬:০৬

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে আনারুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সদর মডেল থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আনারুল ইসলাম বটতলাহাটের মৃত মিনারুল ইসলামের ছেলে।

ওসি জানান, সকালে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে আনারুলের ভাসমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ওসি আরও জানান, আনারুল ইসলাম চারদিন ধরে নিখোঁজ ছিলেন। গত ৫ জানুয়ারি তার পরিবারের সদস্যরা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আ.ও/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর