[email protected] ঢাকা | রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬, ৯ই ফাল্গুন ১৪৩২
thecitybank.com

ভাষা শহীদদের প্রতি চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২২

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।  ছবি; সংগ্রহীত

মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চাঁপাইনবাগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের হাজারো মানুষ।

নবাবগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ।

এরপর শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জনসহ সরকারি, বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবি সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

র.আ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর