[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২২:৪৬

প্রতিকী ছবি

সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ভালুকা চাঁদপুর এলাকায় ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর (৫৩) চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। সকালে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম (৫৬) মানসিকভাবে ভেঙে পড়েন।

স্বজনরা জানান, ছোট ভাইয়ের মৃত্যুশোক সহ্য করতে না পেরে হঠাৎ স্ট্রোক করেন আব্দুল করিম। পরে নিজ বাড়িতে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একই দিনে আপন দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় শিক্ষক আবু ওয়াহিদ বাবলু বলেন, পবিত্র রমজান মাসে এমন মর্মান্তিক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুই ভাইয়ের মৃত্যুতে পুরো এলাকাবাসী শোকাহত। রোববার বাদ আছর পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দুই ভাইকে দাফন করা হয়।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর