[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে সৌদি প্রবাসীর নিথর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০:৩০

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে প্রবাসীর স্ত্রীর নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারী)  দুপুর সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকার নিজ শ্বশুড় বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধুর সালমা হলেন সদর উপজেলার চাটাইডুবি এলাকার নূর ওরফে তপনের স্ত্রী। তপন দীর্ঘদিন যাবত সৌদি প্রবাসী।

জানা যায়, গৃহবধু সালমার শ্বশুড় গ্রাম পুলিশ (চৌকিদার) লিটন সালমার পরিবারকে ফোন দিয়ে জানায় সালমা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে। দ্রুত তাদেরকে বাড়িতে আসতে বলে। সালমার মা ও চাচি তার শ্বশুড় বাড়িতে এসে দেখে তাদের মেয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। তখন তারা পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গৃহবধুর চাচা-চাচি মুজিবুর ও বেহুলা বলেন, সালমার অসুস্থতার খবর পেয়ে আমরা ছুটে আসি। তার শ্বশুড় বাড়িতে ছিল না। কিন্ত শ্বাশুড়ি বাড়িতে ছিল। আমাদের দেখে পালিয়ে গেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তারা আরোও জানান, সালমার শ্বশুড় ও স্বামী ভালো ছিল। কিন্ত তার শ্বাশুড়ির সাথে পারিবারিক কলহ লেগে থাকতো। গত দিন আগে তাকে বাপের বাড়িতে নিয়ে যাওয়ার কথা চলছিল। তাকে নিয়ে যাবো যাবো ভাবছি এমন সময়েই এই ঘটনা ঘটে গেলো।

ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো: শাহিনুর রহমান বলেন, গ্রাম্য পুলিশ লিটন আমাদেরকে ফোন দিয়ে জানান তার গৃহবধু ফাঁস দিয়ে মারা গেছেন।  পরে পুলিশ গিয়ে বিছানের উপর থেকে মরদেহ উদ্ধার করে। এখন সেটি ফাঁসি দিয়ে মারা যাওয়া নাকি অন্য কিছু সেটি ময়নাতদন্তের পর জানা যাবে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর