[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে ভ্যান-ট্রাক সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ২২:৩১

শিবগঞ্জ থানা। ফাইল ছবি/সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। সোমাবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের পূর্ব মুহুর্তে এই দুঘর্টনা ঘটে।

নিহত ব্যাক্তি হচ্ছেন উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকার লিয়াকত আলী (৬০)। তিনি মৃত ভাদু মিস্ত্রির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা, লিয়াকত আলী সোমবার ইফতারের পর কানসাট থেকে শিবগঞ্জ আসার পথে অপরদিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তার ভ্যানগাড়িতে ধাক্কা দেয়। এসময় তিনি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির। এ ঘটনা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর