[email protected] ঢাকা | রবিবার, ৮ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২
thecitybank.com

ঈদের নামাজের ইমাম নির্বাচন বৈঠকে মারামারি, নিহত ১

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৭ মার্চ ২০২৬, ২২:০৭

প্রতিকী ছবি

রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি ঈদগাঁ মাঠে ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে আলাউদ্দিন (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে।

ঘটনার পর থেকে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এসময় একটি মোটরসাইকেলে (রাজ মেট্রো হ ১২-৯৭৬৪) আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁকোয়া গ্রামের একটি ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের নামাজের ইমাম নির্বাচন নিয়ে বৈঠক বসে সন্ধ্যায়। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এতে আলাউদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আলাউদ্দিনের মরদেহ বর্তমানে নিহতের বাড়িতে রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ঈদগাঁ মাঠে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মামামারিতে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর