[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬, ৪ঠা চৈত্র ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে সাড়ে ৩ হাজার পরিবার পেল ঈদ সামগ্রী

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৬, ২০:২২

ঈদ সামগ্রী বিতরণ করছেন বিএনপি নেতা আশরাফুল হক। ছবি: চাঁপাই জার্নাল
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাড়ে ৩ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
বুধবার দুপুরে বেগম রোকেয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে জেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রানীহাটি পারদিয়াড় গুচ্ছগ্রাম প্রাঙ্গণে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম নবী মেমোরিয়াল ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. আসফিন সুলতানা হ্যাপি ও আফরিন সুলতানাসহ অন্যরা।
 
ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য।
 
আ.ই/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর