[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬, ১০ই চৈত্র ১৪৩২
thecitybank.com

নাচোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন গুরুতর আহত

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৩ মার্চ ২০২৬, ২০:১৬

নাচোল থানা। ছবি: চাঁপাই জার্নাল/ফাইল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নাচোল ফায়ার সার্ভিসের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে গেলে ড্রাইভার ও পেছনে থাকা আরোহীর মাথা ফেটে গুরুতর আহত হয়।

ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদ হোসেন জানান একটি আরটিআর এ্যাপাচী মোটরসাইকেলে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলার কল্যাণপরের ইসমাইলের ছেলে শফিকুল ইসলাম (৪৫), এবং তার সাথে আরেকজন। দুইজন নাচোলের দিক থেকে আমনুরার দিকে যাচ্ছিল। এমন সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তা উপর পড়ে যায় এবং গুরুতর আহত হন। তৎক্ষণাৎ আমাদের ফায়ার সার্ভিসের টিম আহতদের উদ্ধার করে নাচোল মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মনিরুল/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর