[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

মহানন্দা নদীতে ডুবে আ.লীগ নেতার ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৬, ১৮:৩০

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে মো: মাহিন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের দড়িয়াপুর নতুন পাড়ার মোঃ রোকনুজ্জামানের ছেলে। এছাড়া মো: রোকনুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দায়িত্বে আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১২ টার দিকে মাহিন মহানন্দা নদীর ঘাটে গোসল করতে গিয়ে ডুবে যায় এবং নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে রাজশাহীর ডুবুরি দল এসে দীর্ঘ তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে বিকেল সাড়ে চারটার দিকে তার মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং রাত নয়টার দিকে দ্বারিয়াপুর গোরস্থানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মহানন্দা নদীতে ডুবে এক যুবক মারা গেছেন। এই ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর