প্রকাশিত:
২৫ মার্চ ২০২৬, ১৪:২৬
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের সাথে নাচোল উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা হল রুমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর (আদিবাসী একাডেমীর) সভাপতি শ্রী বিধান শিং এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মিজানুর রহমান।
এই মিজানুর রহমান বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের ওপর অন্য কোন জাতি যেন, জোর পূর্বক অন্যায় অত্যাচার না করে। তারা একদম অসহায় নিরীহ মানুষ। তারা যেসব পুকুর পাড়ে বসবাস করে, সেসব পুকুর গুলো যেন, তারাই ভোগদখল করে খেতে পারে। তার জন্য ইউএনও'র সুদৃষ্টি কামনা করেন।
এছাড়া তিনি তাদের বলেন, কোন ধরনের সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এতে করে কাওকে ধরে যেতে হবেনা। এছাড়াও নাচোল উপজেলার রাস্তা ঘাট সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি।
এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।
এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াকুব আলী, সেক্রেটারি মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন সেক্রেটারি অবাইদুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।
তার আগে পরিষদ চত্বরে এমপি মিজানুর রহমানকে আদিবাসীরা নৃত্য পরিবেশন ও ঢাকঢোল বাজিয়ে বরণ করে নেন।
তাছাড়া মতবিনিময় শেষে দুইজন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এমপি মিজানুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।
মনিরুল/আ.আ
মন্তব্য করুন: