[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬, ১১ই চৈত্র ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রিজের কাজ দ্রুত সম্পন্নে উচ্চপর্যায়ের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৬, ১৫:৫৭

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় একটি শাহজাহানপুর ইউনিয়েনর সড়ক বিহীন ব্রিজের নির্মাণকাজ তদারকি ও দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (২৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (উন্নয়ন-২ শাখা) থেক এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। মূলত মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিপ্রায় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শনের পর প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে জনস্বার্থে এই কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশ থেকে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ (CBU-100)’ প্রকল্পের আওতায় নরেন্দ্রপুর কাছার বিল খাল ইসলামপুর ইউপি অফিস থেকে শাহজাহানপুর ইউপি অফিস সড়কের ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজের অ্যাপ্রোচ রোড নির্মাণ কাজ তদারকি করবে এই কমিটি। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে (উন্নয়ন অনুবিভাগ) আহ্বায়ক এবং এলজিইডি চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে সদস্য-সচিব করে গঠিত এই কমিটিতে জেলা পরিষদ প্রশাসক, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির মূল দায়িত্ব হবে প্রকল্পটির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা এবং পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রিজের অ্যাপ্রোচ রোড বাস্তবায়নের কাজ শেষ করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করা। মন্ত্রণালয়ের উপ-সচিব মো: ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এই আদেশে আরও উল্লেখ করা হয় যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত ব্রিজটি দ্রুতই যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর