[email protected] ঢাকা | রবিবার, ২১শে জুন ২০২৬, ৬ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ জেলা নজেকশিস-এর উপহার প্রদান

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৬, ২০:১৭

জেলা হাসপাতাল কতৃপক্ষের কাছে উপহার তুলে দিচ্ছেন নজেকশিস এর নেতৃবৃন্দ। ছবি: সংগ্রহীত

‘মানুষ মানুষের জন্য’—এই মানবিক বোধকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের রোগীদের সেবার মানোন্নয়নে চিকিৎসা সরঞ্জামের সহায়তা প্রদান করেছে ‘নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি’ (নজেকশিস)।

রবিবার (০৫ এপ্রিল) জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে হাসপাতালের সাধারণ ওয়ার্ডের ব্যবহারের জন্য ২টি সিলিং ফ্যান (পাক ফ্যান) হস্তান্তর করা হয়। সমিতিটির পক্ষ থেকে এই উপহার সামগ্রী হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে তুলে দেওয়া হয়।

হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, আরএমও ডা. আব্দুস সামাদ এবং শিশু বিশেষজ্ঞ ডা. মাহাফুজ রাইহান।

নজেকশিস-এর পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহা: তরিকুল আলম সিদ্দিকি, সাধারণ সম্পাদক মো: বাবুল আখতার, সহ-সভাপতি মো: সারোয়ার আলম, মো: রানা, মো: ইকবাল হোসেন, মো. শামসুল হক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির এবং সহ-সম্পাদক মো: নুরুল ইসলাম।

হাসপাতাল কর্তৃপক্ষ নজেকশিস-এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে জানান, এই উপহার সামগ্রী রোগীদের দুর্ভোগ কমাতে বিশেষ ভূমিকা রাখবে। এ সময় নজেকশিস নেতৃবৃন্দ ভবিষ্যতে সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর