প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৬, ১৫:২০
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে ৩ ঘন্টার ব্যাবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ০৮ টার দিকে ছেলে এবং রাত ১১ টার দিকে মায়ের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য সবুজ মিঞা।
মৃত ছেলে হলেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) ও তার মা ময়না বেগম (৭২)।
এলাকাবাসী জানান, কয়েকদিন থেকে কালু শেখ অসুস্থ ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে তার মাও দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন এবং ছেলের মৃত্যুর খবর পেয়ে ৩ ঘন্টার ব্যাবধানে তার মাও মৃত্যু বরণ করেন।
এলাকার বাসিন্দা ফিরোজ আলী বলেন, আমার জীবনে এলাকায় এরকম ঘটনা দেখিনি। অনান্য জায়গার ঘটনার কথা শুনেছি। আজকে প্রত্যক্ষভাবে দেখলাম। এ ঘটনায় আমরা এলকাবাসী শোকহত। আগামীকাল সকালে কাজিপাড়া গোরস্থানে পাশাপাশি মা ও ছেলের দাফন সম্পন্ন হবে।
বারঘরিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের মেম্বার সবুজ মিঞা বলেন, তিনঘন্টার ব্যাবধানে মা ও ছেলে মারা গেছেন। ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয় বিদায়ক। এ ঘটনায় আমরা এলাকাবাসী হতভম্ব হয়েছি। সবার মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: