[email protected] ঢাকা | শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬, ৩রা বৈশাখ ১৪৩৩
thecitybank.com

আরএমপির পাঁচ ওসিসহ ১১ কর্মকর্তাকে বদলি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৬, ২১:১৫

প্রতিকী ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঁচ থানার ওসিসহ ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এক অফিস আদেশে এ বদলি কার্যকর করেন।

আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক, শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার ওসি, দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে আরএমপির পুলিশ ট্রেনিং স্কুলের পরিদর্শক, মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি এবং দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে একই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলমকে একই পদে কর্ণহার থানায়, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) এম এম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মন্ডলকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এটি একটি নিয়মিত বদলি।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর