[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা জুলাই ২০২৬, ১৭ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩০ জুন ২০২৬, ২০:৩৩

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন প্রধান শিক্ষক আবুল হাসান।

মঙ্গলবার (৩০ ‍জুন) কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ও ফেসবুকে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি এই দাবি করেন।

প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে তাঁর দীর্ঘদিনের অর্জিত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। অভিযোগগুলোর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ২০২২ সালের ভবন মেরামতের ২ লাখ টাকা সরকারি নিয়ম মেনেই যথাযথভাবে ব্যয় করা হয়েছে এবং এর সব প্রমাণ বিদ্যালয়ের রেকর্ডে সংরক্ষিত আছে। এছাড়া সিলিং ফ্যান, অ্যাম্পলিফায়ার বা বেঞ্চ বিক্রির দাবিকে সম্পূর্ণ কাল্পনিক উল্লেখ করে তিনি জানান, বিদ্যালয়ের সব সম্পদ বর্তমানে সুরক্ষিত ও ব্যবহার উপযোগী রয়েছে।

অন্যদিকে স্লিপ (SLIP) ও বিভিন্ন খাতের বরাদ্দও পরিচালনা কমিটির সিদ্ধান্ত এবং সরকারি নির্দেশনা অনুযায়ী খরচ করা হয়েছে, যেখানে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা ভুয়া বিলের সুযোগ নেই।

তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পুরো বিষয়ের একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং যেকোনো তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন। একই সাথে সত্য উদ্ঘাটনে আইন ও ন্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর