[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা জুলাই ২০২৬, ১৭ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সরাসরি ট্রেনের দাবিতে তিন সংসদ সদস্যকে স্মারকলিপি প্রদান

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১ জুলাই ২০২৬, ১৬:৩১

চাঁপাইনবাবগঞ্জের নির্বাচিত তিন সংসদ সদস্যকে স্মারক লিপি প্রদান করছেন সমিতির নেতারা। ছবি: চাঁপাই জার্নাল

ঢাকা থেকে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আধুনিক আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জের তিন সংসদ সদস্যের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় অবস্থানরত চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ এই স্মারকলিপি হস্তান্তর করেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, ভোলাহাট, গোমস্তাপুর) আসনের সংসদ সদস্য মু. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল এই স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. মোহা. দেলোয়ার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মো. আতাউর রহমান, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হক, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম আহমেদ ও নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম মাসুম।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ঢাকা-রাজশাহীগামী ৪টি ট্রেন— ধুমকেতু, সিল্কসিটি, পদ্মা ও মধুমতি এক্সপ্রেসকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ হয়ে সোনামসজিদ পর্যন্ত বর্ধিত করা অত্যন্ত জরুরি। এছাড়া লাখ লাখ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং অর্থনৈতিক গুরুত্বের কথা মাথায় রেখে ঢাকা-রহনপুর-ঢাকা রুটে অবিলম্বে একটি সরাসরি আধুনিক আন্তঃনগর ট্রেন চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত তিন সংসদ সদস্য অত্যন্ত আন্তরিকতার সাথে সমিতির নেতৃবৃন্দের দাবির কথা শোনেন এবং রেলের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে আলোচনা করার আশ্বাস প্রদান করেন।

আ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর