[email protected] ঢাকা | শনিবার, ১৮ই জুলাই ২০২৬, ২রা শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

দারিয়াপুর জামে মসজিদে ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৬, ১৫:৫১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন দারিয়াপুর পুরাতন পাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

শুক্রবার (১৭ জুলাই ) দুপুর ২টায় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয় জনগণের মাঝে মাদকের ভয়াবহ কুফল, সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কর্মসূচিতে স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের চলমান কার্যক্রমে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের কার্যক্রম চলমান আছে ।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর