[email protected] ঢাকা | শনিবার, ১৮ই জুলাই ২০২৬, ২রা শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

মহানন্দা নদীতে গোসল করতে নেমে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৬, ১৮:০৯

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাহারাজপুর ফিল্টারহাট এলাকার মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হাসিব মাহারাজপুর ফিল্টারহাট গ্রামের বাসিন্দা বাশিরের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, হাসিবসহ তার আরও দুই বন্ধু মহানন্দা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে হাসিব নিখোঁজ হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামুল হোসাইন বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর