প্রকাশিত:
১৮ জুলাই ২০২৬, ২০:৩৩
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৩) নেমে নিখোঁজ এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুর পৌনে তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার প্রাণটুলির ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত হাসিব মাহারাজপুর ফিল্টারহাট গ্রামের বাসিন্দা বাশিরের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, হাসিবসহ তার আরও দুই বন্ধু মহানন্দা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে হাসিব নিখোঁজ হয়ে যায়। এর পর গতকাল শনিবার বিকেলে রাজশাহী থেকে ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করতে পারেনি। পরে আজ সকাল থেকে আবারোও উদ্ধার অভিযান শুরু হয়। এদিকে তার হাসির মরদেহ তলিয়ে গিয়ে শিবগঞ্জ উপজেলার প্রাণ টুলি ঘাটে দেখতে পাই স্থানীয়রা। পরে বেলা পৌনে তিনটার দিকে স্থানীয়দের সহোযেগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামুল হোসাইন বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার মরদেহ আজ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: