[email protected] ঢাকা | রবিবার, ১৯শে জুলাই ২০২৬, ৩রা শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

দীর্ঘদিনের পানির সংকট নিরসনে রহনপুরে নতুন পাম্প স্থাপন

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৮ জুলাই ২০২৬, ২১:২০

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ডাকবাংলো পাড়ার ২ নম্বর পানির পাম্পে নতুন পাম্প ও মোটর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে নতুন পাম্প ও মোটর স্থাপনের কাজ সম্পন্ন হয়।

এর ফলে দীর্ঘদিন ধরে পানির সংকটে ভোগা ডাকবাংলো পাড়ার বাসিন্দারা নিয়মিত ও স্বাভাবিক পানি সরবরাহ পাবেন বলে আশা করা হচ্ছে। পৌর কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতে যাতে পানি সরবরাহ ব্যাহত না হয়, সে লক্ষ্যে অতিরিক্ত একটি পাম্প ও মোটরও মজুত রাখা হয়েছে। এতে যেকোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

এলাকাবাসী এই জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রহনপুর পৌর প্রশাসক জাকির মুন্সী, পৌর পরিষদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে এবং এলাকাবাসীর স্বস্তি ফিরে এসেছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর