[email protected] ঢাকা | বুধবার, ২৯শে জুলাই ২০২৬, ১৩ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

নাচোলে ফ্যামেলী কার্ড বাস্তবায়নের জন্য ৯৩৭ জনের আবেদন

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৬, ১৬:৩৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামেলী কার্ড বাস্তবায়নের জন্য ৯৩৭জন আবেদন করেছেন।

উপজেলা সমাজসেবা অফিসার ও বাস্তবায়ন কমিটির সদস্য সচীব সোহেল রানা জানান, নাচোলে ফ্যামেলী কার্ড বাস্তবায়নের জন্য ২২জুলাই থেকে শুরু হয়ে আজ মঙ্গলবার ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত আবেদন জমার শেষ সময়ের মধ্যে তথ্য সংগ্রহকারী পদে ৮৩৪জন ও সুপারভাইজার পদে ১০৩জন মোট ৯৩৭ জন আবেদন করেছেন।

এর মধ্যে তথ্যসংগ্রহকারী পদে ফতেপুর ইউনিয়নে ১৫৮জন কসবা ইউনিয়নে ১৩৬জন, নাচোল ইউনিয়নে ২৪৫জন নেজামপুর ইউনিয়নে ১০৮জন ও নাচোল পৌরসভায় ১৮৭জন। নাচোল উপজেলায় সুপারভাইজার পদে ১০৩জন আবেদন করেছেন।

তিনি আরো জানান, তথ্যসংগ্রহকারী পদে স্বেচ্ছাসেবী নেওয়া হবে ৬১জন আর অপেক্ষামান থাকবে ৭জন এবং সুপারভাইজার পদে নেওয়া হবে ৫জন ও ১জন অপেক্ষামান থাকবেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৩টায় নাচোল মহিলা কলেজে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামীকা ২৯জুলাই বুধবার স্বাক্ষাতকার গ্রহন করা হবে।

মোঃ মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর