প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৬, ১৯:৩৯
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার অচল ও চলাচল-অনুপযোগী রাস্তা সচল করতে মাঠে নেমেছেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রাইয়ান।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী তিনি নিজ উদ্যোগে ইউনিয়নের নয়াদিয়াড়ী, গাবতলা, খোসালপাড়া, ভেরি বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লার চলাচল-অনুপযোগী সড়কে ইটের খোয়া ও ভাঙা ইট ফেলে রাস্তা সংস্কারের কাজ পরিচালনা করেন। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পেতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর বেহাল অবস্থার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। স্বেচ্ছায় এ উদ্যোগ নেওয়ায় তারা আব্দুল্লাহ আল রাইয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
এ সময় আব্দুল্লাহ আল রাইয়ান বলেন, “আমি জনগণের সেবা করতে চাই। মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে পাশে থাকতে চাই। আমার ইউনিয়নের মানুষ যেন চলাচলে কষ্ট না পায়, সে জন্য নিজ উদ্যোগে এই কাজ শুরু করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
শাহিন আলম/আ.আ
মন্তব্য করুন: