[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬, ২২শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে কৃষকের তিন বিঘা রোপণ করা জমির ধান উপড়ে ফেলার অভিযোগ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৬, ২২:৪১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের জোত রামদাস মৌজায় এক কৃষকের প্রায় তিন বিঘা জমিতে রোপণ করা ধান রাতের আঁধারে উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, জমিটির মালিক রমজান আলী দীর্ঘ প্রায় আট বছর ধরে জমিটি ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। গত সোমবার গভীর রাতে কে বা কারা তার তিন বিঘা জমিতে রোপণ করা ধান উপড়ে ফেলে। পরদিন সকালে স্থানীয় লোকজন জমিতে গিয়ে ধান উপড়ে ফেলা অবস্থায় দেখতে পেয়ে রমজান আলীকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিজের কষ্টের ফসল নষ্ট হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন রমজান আলী।

তিনি বলেন, এ জমিই তার পরিবারের আয়ের অন্যতম অবলম্বন। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার ফসল নষ্ট করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় রমজান আলী গোমস্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা কৃষকের ক্ষতিপূরণের পাশাপাশি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর