[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬, ২২শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

ভোরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু, রেলপথ অবরোধ, দুপুরে গেটম্যান নিয়োগ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৬, ২২:৫২

অস্থায়ী গেট ম্যান সোহেল রানার সাথে বিএনপি নেতা আমানুল্লাহ আল মাসুদ। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ ওরফে টিমন (৩৫) নামের এক পাওয়ার টিলারচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে নাচোল উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে অংরক্ষিত রেল ক্রসিংয়ে স্থায়ী গেট ম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করে এলাকাবাসী। পরে প্রায় ৪০ মিনিট পর স্থায়ী গেট ম্যান নিয়োগের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী এবং আজ দুপুরে একজনকে অস্থায়ী ভাবে গেট ম্যান নিয়োগ দেয় রেল কতৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ তার পাওয়ার টিলার/ট্রলি গাড়িতে একটি ছাগল নিয়ে দেওপাড়া থেকে নিজ বাড়ি বান্দ্রায় ফিরছিলেন। এ সময় তিনি দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেন সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত কার্যক্রম শুরু করে।

এদিকে এই রেল ক্রসিংয়ে কোন স্থায়ী গেট ম্যান নিয়োগ না থাকার কারণে প্রায় দুঘর্টনার ঘটনা ঘটে এমন অভিযোগ তুলে রেলপথ অবরোধ করে এলাকাবাসী। এতে নেতৃত্ব দেন নাচোল পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ। পরবর্তীতে রেলের উর্ধতন কর্মকর্তা  জনগনের দাবী অনুযায়ী আজকের মধ্যেই গেটম্যানের পোস্টিং দেবার প্রতিশ্রুতি দিলে অবরোধ নেওয়া হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিএনপি নেতা আমানুল্লাহ আল মাসুদ বলেন, গেটম্যান না থাকায় এখানে প্রতিবছর ২/১ জনের মৃত্যু হয়। আজকে জনগন উত্তেজিত হয়ে রেলপথ অবরোধ করে। পরে রেলের উর্ধতন কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং দুপুরে একজনকে অস্থায়ী ভাবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া রেলের উধ্ধর্তন কর্মকর্তারা জানিয়েছেন  স্থায়ী গেটম্যান কয়েকদিন পর নিয়োগ দেওয়া হবে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আমনুরা রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, সোহেল রানা নামের একজন গেট ম্যানকে অস্থায়ী ভাবে নাচোলে নিয়োগ দেওয়া হয়েছে। সে সেখানে যোগদান করেছে। তবে স্থায়ী গেটম্যান কবে নাগাদ নিয়োগ দেওয়া হবে সেটি পাকশী অফিস বিস্তারিত বলতে পারবেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর