[email protected] ঢাকা | রবিবার, ৯ই আগস্ট ২০২৬, ২৪শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

নাচোলে ঈদগাহ্ ও গোরস্থানের উন্নতিকল্পে আলোচনা সভা

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৬, ২২:১২

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঈদগাহ্ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার নাচোল ইউনিয়নের জোনাকি পাড়া ঈদগাহ্ ও গোরস্থান পাঙ্গনে উক্ত ওয়ার্ড ইউপি সদস্য সফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুর রহিম, আশিক মাহমুদ, পৌর (সাবেক) কমিশনার জহরুল ইসলাম, ইউপি সদস্য আতাউর রহমান প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগামী নির্বাচনের পূর্বে ঈদগাহের প্রটেকশন অল বাঁধার জন্য ৪ লক্ষ্য এবং আগামী নির্বাচনে আবার চেয়ারম্যান পদে জয়ী হলে গোরস্থানের প্রটেকশন অল বেঁধে দেওয়ার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান সফিকুল ইসলাম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন দায়বদ্ধতা রেখে কিছু প্রতিশ্রুতির আশ্বাস দেন। তিনি বলেন আমি কোন জনপ্রতিনিধি না হলেও আমাদের দল ক্ষমতায় রয়েছেন, সেখান থেকেই কিছু করবো ইনশাআল্লাহ।

পৌর সাবেক কমিশনার জহরুল ইসলাম তার ব্যক্তিগত ফান্ড থেকে ৩০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আলোচনা শেষে প্রটেকশন ওয়ালের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সফিকুল ইসলাম ও প্রধান বক্তা আবু তাহের খোকন।

মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর