[email protected] ঢাকা | রবিবার, ৯ই আগস্ট ২০২৬, ২৪শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৬, ২৩:০৮

বার্ষিক সাধারন সভায় অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ আগষ্ট) দুপুরে সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের একরামুল হক হলে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

সভার শুরুতে সোনামসজিদ স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব একরামুল হকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সভায় সংগঠনের সভাপতি বাবুল হাসনাত দুরুল, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, সহ-সাধারণ সম্পাদক সাব্বির হক, কোষাধ্যক্ষ নাজিমুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন ও দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশিক আহমেদ, নাসিম, নুর আমিন ও মোঃ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আমদানি-রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সংগঠনের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ নাজিমুল হক।

আ.ই/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর