প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৬, ১৯:৩৪
চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের আশ্বাসে ও রাতে সমাধনের উদ্দেশ্যে মিটিং বসার শর্তে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়।
ফলে বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেল থেকে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল শুরু হয়েছে।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সাইদুর রহমান বলেন, ভোর থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। ফলে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। প্রশাসনের আশ্বাস ও জনদুর্ভোগের কথা বিবেচনা বিকেলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয়। রাতে দুই সংগঠনের নেতারা বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বৈঠকে বসবেন বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বিকেলে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রাত নয়টার উভয় গ্রুপের শ্রমিক নেতাদের নিয়ে সদর থানায় বসা হবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: