[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৮ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

জুয়ার দায়ে বহিষ্কৃত ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধরের অভিযোগ, ২ মাস ঘরছাড়া পরিবার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৬, ১৭:৫৬

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনলাইন জুয়ার অভিযোগে মসজিদের ইমামতি থেকে বাদ পড়া এহসান আলীর বিরুদ্ধে প্রতিবেশী পরিবারকে দফায় দফায় মারধর ও হামলার অভিযোগ উঠেছে। মামলার পর দুই মাস ধরে পরিবারটি ঘরছাড়া বলে দাবি করেছে।
 
রোববার (২৩ আগস্ট) জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. মইন ইউ আহম্মেদ দেলোয়ার।
 
তাঁর দাবি, এহসান আলী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে পরিবারের ওপর সাতবার হামলার অভিযোগ রয়েছে। সর্বশেষ ২৮ জুন হামলায় তাঁর বাবা আহত হন।
 
অভিযোগ অস্বীকার করে এহসান আলী বলেন, তিনি নিজেই ইমামতি ছেড়ে দিয়েছেন। নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ জানান, উভয় পক্ষের মামলা আদালতে চলমান এবং বিষয়টি পুলিশ তদন্ত করছে।
 
ন.হ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর