[email protected] ঢাকা | শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬, ৪ঠা আশ্বিন ১৪৩৩
thecitybank.com

ভোলাহাটে রাস্তার ধারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৬, ১৭:৩৩

ভোলাহাট থানা। ফাইল ছবি/সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার ধারে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের মুসলিমপুর গ্রামে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে পাকা রাস্তার ধারে লাশটি পড়ে থাকতে দেখা যায়।

নিহত ব্যক্তি বাবুল হোসেন (৩৫)। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর থানার কাশিনাথপুর গ্রামের মৃত মোরশেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিট থেকে ২৪ আগস্ট রাতের যেকোনো সময়ের মধ্যে বাবুল হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয় লোকজন রাস্তার ধারে লাশটি পড়ে থাকতে দেখে ভোলাহাট থানায় খবর দেন।

ভোলাহাট থানার ইনচার্জ মোঃ আব্দুল বারিক জানান, সংবাদ পেয়ে ভোলাহাট থানার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর