[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬, ২৬শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা: রাজশাহীর সেনাসদস্য রিফাতসহ নিহত ২

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৯ সেপ্টেম্বার ২০২৬, ১৯:৫৭

নিহত রিফাত। ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সেনাসদস্য রিফাত।
জানা গেছে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলাবর্ষণ চলছিল। এ সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।

নিহত সেনাসদস্য রিফাতের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবার ও এলাকাবাসীর মধ্যে চলছে আহাজারি।

এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মৃত্যুকালে সেনাসদস্য রিফাতের বয়স, পদবি ও কর্মস্থলসহ নিহত অপর সেনাসদস্যের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর