প্রকাশিত:
১৬ সেপ্টেম্বার ২০২৬, ২২:৪৩
চাঁপাইনবাবগঞ্জে শিশু ও যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তন ও এর প্রশমন বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এডিপি (ADP)-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম এবং বালিডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মতিউর রহমান উক্ত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানটিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা। পুরো সভাটি সার্বিকভাবে সমন্বয় করেন মোসা: শারমিন আক্তার এবং আব্দুল্লাহ।
সভায় বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিশু ও যুবসমাজকে সচেতন করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। অনুষ্ঠানে স্থানীয় শিশু ও যুব প্রতিনিধিরা জলবায়ু প্রশমনে নিজেদের নানা প্রস্তাবনা ও প্রতিশ্রুতি তুলে ধরে। এছাড়া বৃক্ষরোপনের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন। তাছাড়াও পরিশেষে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: