প্রকাশিত:
২৩ সেপ্টেম্বার ২০২৬, ২২:৩৭
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শামসুল আলম এবং সহ-সভাপতি পদে সেলিম রেজা নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন সদর উপজেলা সমবায় অফিসার মো. আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোখলেছুর রহমান।
নির্বাচনে সভাপতি পদে শামসুল আলম ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন পেয়েছেন ২৯ ভোট। সহ-সভাপতি পদে সেলিম রেজা ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুরকান আলী হাসিব পেয়েছেন ৩৬ ভোট। এছাড়া সদস্য পদে লিয়াকত আলী ও তোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন—আব্দুল কুদ্দুস, আনসার আলী, সায়েরা বেগম ও রহিমা আক্তার।
নির্বাচিত নতুন ব্যবস্থাপনা কমিটির সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডকে আরও গতিশীল ও কার্যকর করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: