[email protected] ঢাকা | শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬, ৯ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বার ২০২৬, ১৭:৪৮

শিবগঞ্জ থানা। ফাইল ছবি/সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মো. আজিম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাগানটুলি এলাকার মজনুর একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজিম বাগানটুলি এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের সময় আজিম নিজ বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী পপিয়ারা বেগম মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে স্থানীয় যুবক সোহান প্রাইভেট পড়া শেষে ফেরার পথে মজনুর পরিত্যক্ত বাড়িতে আজিমকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি আজিমের স্ত্রীকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর