[email protected] ঢাকা | রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬, ১১ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

দেবিনগর-শাহাজাহানপুর সড়কে ১.৮ কি.মি ব্রিজসহ ৭ কিলোমিটার সড়ক নির্মাণের অনুমোদন

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বার ২০২৬, ১৮:২০

প্রকল্পের স্থান পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়ন থেকে শাহাজাহানপুর ইউনিয়ন পর্যন্ত সড়ক যোগাযোগ উন্নয়নে পিঠালিতলা মরা নদীর ওপর ১ হাজার ৮০০ মিটার চেইনেজ ব্রিজসহ ৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের অনুমোদন হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় অনুমোদিত প্রকল্পের স্থান পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দেবিনগরসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ উন্নত সড়ক যোগাযোগের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এসব এলাকার হাজার হাজার মানুষের যাতায়াত সহজ হবে এবং যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। প্রকল্পের অনুমোদনের খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

পরিদর্শনকালে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের সঙ্গে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেবিনগর, শাহাজাহানপুরসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবের পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করছেন এলাকাবাসী।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর