[email protected] ঢাকা | সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬, ১২ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে শিশু নিখোঁজের ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বার ২০২৬, ২০:০৯

মানববন্ধনে এলাকাবাসী। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিস আহমেদ নিখোঁজের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কথিত মূলহোতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী।

রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী এলাকায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে কয়েক'শ নারী-পুরুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, নাফিস নিখোঁজের ঘটনায় দুজনকে আটক করা হলেও আবুল কালাম আজাদ এখনো আইনের আওতায় আসেননি। তাকে দ্রুত গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেন বক্তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আবুল কালাম আজাদ বলেন, তাঁর বিরুদ্ধে করা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নাফিসের বাবা রুবেল হোসেন, আবদুল কাসেম, হাবিবুর রহমান, মরিয়ম বেগম ও জিনিয়ারা বেগমসহ অন্যরা।

আ.ই/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর