প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৬, ১৭:৪৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি আম বাগানে স্তূপ করা বালুর ওপর থেকে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার করা বাচ্চাটিকে পাঠানো হচ্ছে রাজশাহীর বেবি কেয়ার হোমে। বুধবার (০৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
তিনি জানান, বাচ্চাটির অভিভাবকের সম্পর্কে এখনো খোঁজ পাওয়া যায়নি। তবে বাচ্চাটিকে রাজশাহীর বেবি কেয়ার হোমে পাঠানো হচ্ছে৷ এজন্য কাগজপত্র রেডির কাজ চলছে। এক ঘন্টার মধ্যেই পাঠানোর ব্যাবস্থা করা হবে।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের মৃত ইয়াসিন হাজির বাগানে সকালে বাগানের পাশের বালুতে দুই শিশু খেলছিল। এ সময় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিল। কাছে গিয়ে বালুর ওপর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান তিনি। পরে পাশের বাড়ির বাসিন্দা গোলাপ হোসেনকে বিষয়টি জানালে তিনি শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
পরে শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে শিশুটিকে গোলাপ হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছিল।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: