[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬, ১০ই চৈত্র ১৪৩২
thecitybank.com

সংসদ নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বার ২০২৫, ১৬:১৮

ছবি: সংগ্রহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর।
 
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক বিষয়টি জানিয়েছেন।
 
নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর আগে সুশীল সমাজ, নারী প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে সংলাপ হবে।
 
প্রায় এক মাস ধরে এই সংলাপ চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি, নারী নেত্রী, পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, রাজনৈতিক দল ও জুলাইযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হবে।
 
ইসি জানায়, বর্তমানে নতুন দলের নিবন্ধন কার্যক্রম চলছে। তাদের নিয়েই কমিশন সংলাপের আয়োজন করতে চায়। এজন্য দলগুলোর সঙ্গে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বসা হবে। তবে এবার দলগুলোকে কয়েকটি গ্রুপে ভাগ করে এবং বড় দলগুলোকে আলাদা আলাদা করে সংলাপ হতে পারে।
 
বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি (আওয়ামী লীগসহ)। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তী সময়ে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সস্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে।
 
রোজার আগে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হতে পারে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর