[email protected] ঢাকা | রবিবার, ২১শে জুন ২০২৬, ৭ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

প্রথম দিন যেসব কাজ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ২০:৫৭

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি/সংগ্রহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে বিএনপি গঠিত মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ শপথ পাঠ করান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, নবগত প্রধানমন্ত্রী বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন এবং সর্বশেষ বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত হবেন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর