প্রকাশিত:
২৫ মার্চ ২০২৬, ১৭:০৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এখন পর্যন্ত উপজেলা ও পৌরসভাতে প্রশাসক নিয়োগ দেওয়ার কোন সিদ্ধান্ত নাই। সরকারের এবং মন্ত্রাণলয়ের সিদ্ধান্ত আমরা প্রশাসক যেগুলোতে দিয়েছি এবং যেগুলোতে ইউএনও ও এ্যাসিল্যান্ড প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দিবো। সেই নির্বাচনে যারা জনগনের ভোটে নির্বাচিত হবে তারাই এই প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিত্ব করবে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরের শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, বিগত অন্তবর্তীকালীর সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলি বাতিল করে দিয়েছে। সেই বাতিলের সাথে আরেকটি জিনিস বাতিল করেছে যা হলো বিগত ফ্যাসিস্ট সরকাররের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতিকে বা জাতীয় প্রতীকে হতো, এই প্রতীকটাও তারা বাতিল করে দিয়েছে। সাধারন প্রতীকে নির্বাচনের ব্যাপারে তারা অধ্যাদেশে মান্ডেটটি রেখেছে। প্রথম জাতীয় সংসদ অধিবেশনে ১৩৩ টি অধ্যাদেশ অন্তবর্তী সরকারের উপস্থাপিত হয়েছে এবং সেগুলোকে আইন আকারে পাশ করার জন্য বিশেষ কমিটি কাজ করছে। এই অধ্যাদেশ গুলোর মধ্যে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ অধ্যাদেশ রয়েছে। যেখানে জাতীয় প্রতীক ছাড়া সাধারন প্রতীকে নির্বাচন হবে। এই পালামেন্টে মাননীয় সংসদ সদস্যরা যদি আইন আকারে পাশ করে তাহলে আইন মন্ত্রণালয় হয়ে আমাদের মন্ত্রাণলয়ে যাবে তখন নির্বাচনের বিষয়ে আমরা পদক্ষেপ নিবো।
ব্রিজের এপ্রোচ সড়ক নির্মাণ প্রসঙ্গে তিনি আরোও বলেন, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে সোত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমস্যার সমাধানে কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম এবং জেলা প্রশাসক আবু সালেহ মুসাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রসঙ্গত, প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর ব্রিজটির এপ্রোচ সড়ক নির্মাণের জন্য ৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। কমিটিতে স্থানীয় সরকার বিভাগর অতিরিক্ত সচিব ( উন্নয়ন অনুবিভাগ)কে আহবায়ক ও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়ক অনুর্ধ্ধ ১০০ মিটার সেতু নির্মাণ এর প্রকল্প পরিচালক এবং উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: