প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৬, ২২:১০
চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ আঘাত হানা শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আম উৎপাদনকারী এই জেলায় শিলাবৃষ্টির ফলে আমের গুটি ঝরে পড়ার ও গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবার (০৭ এপ্রিল) বিকেলে জেলার শিবগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র শিলাবৃষ্টি আঘাত হানে। শিবগঞ্জের প্রায় সব এলাকাতেই ঘণ্টাব্যাপী এই শিলাবৃষ্টি স্থায়ী হয়। এ সময় প্রায় ১০০ গ্রাম ওজনের শিলা পড়তে দেখা গেছে।
স্থানীয় আম চাষিরা জানিয়েছেন, বর্তমানে আম গাছে গুটি আসার সময়। এই সময়ে বড় আকারের শিলাবৃষ্টির ফলে আমের গুটি ঝরে পড়া এবং ডালপালা ভেঙে যাওয়ার পাশাপাশি গাছের ছাল ও পাতারও ব্যাপক ক্ষতি হতে পারে, যা সামগ্রিক আম উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কৃষি বিভাগের জরিপের দিকে তাকিয়ে আছেন উদ্বিগ্ন চাষিরা।
চাঁপাইনবাবগঞ্জ সাধারণ সম্পাদক কৃষি অ্যাসোসিয়েশন মুনজের আলম মানিক বলেন, বলেন, চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ শীলা বৃষ্টিতে আম ও ধানের ব্যাপক ক্ষতি হয়ছে। এখনি ক্ষতির পরিমান বা শতকরা হার বলা সম্ভব নয়। তবে ক্ষতির পরিমানও কম না। টানা ০৯ মিনিট শীলা পড়েছে এবং শীলা গুলোর আকৃতিও বড় বড় ছিল।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) ইয়াসিন আলী জানান, ভোলাহাট উপজেলা বাদে জেলার বাকি চারটি উপজেলাতেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের শিলাবৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, সকাল থেকে বৃষ্টির পরিমাণ এবং শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র মাঠ পর্যায়ে জরিপ করার পর বিস্তারিত জানানো সম্ভব হবে আমরা মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: