[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

বিরোধীদলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৯ জুন ২০২৬, ১৬:১৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি/সংগ্রহীত

বিরোধীদলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকাগুলোয় মসজিদ, কবরস্থান ও ঈদগাহের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

এর আগে রোববার (২৮ জুন) অধিবেশনের শেষদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিতে চেয়েছিলেন। তবে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পাওয়ায় বিরোধীদলের সদস্যরা ওয়াকআউট করেন। পরে তিনি জানান, বিষয়টি নিয়ে সোমবার সংসদে বিবৃতি দেবেন।

সেই বিবৃতিতে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সংসদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন। মসজিদ, কবরস্থান, ঈদগাহের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।

বিরোধীদলের পক্ষ থেকে এ সময় কিছু বলা হলে মির্জা ফখরুল বলেন, এটা জেলা পরিষদের পক্ষ থেকে। সিটি করপোরেশনগুলোতে পরে হবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর