[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা জুলাই ২০২৬, ১৭ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

জুলাই মাসে জ্বালানি তেলের দাম নিয়ে যা জানালো সরকার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩০ জুন ২০২৬, ১৭:৩৮

প্রতিকী ছবি

জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়ে মঙ্গলবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।

আগামী মাসেও ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা বহাল থাকবে। লিটার প্রতি ডিজেলের দামও ১১৫ টাকা রাখা হয়েছে।

সর্বশেষ চলতি জুন মাসের ১ তারিখ থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ায় সরকার।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসে ভোক্তাপর্যায়ে এ বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর