[email protected] ঢাকা | শুক্রবার, ২৪শে জুলাই ২০২৬, ৮ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন মোদী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৬, ২২:৩৮

ছবি: সংগ্রহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমন্ত্রণপত্রটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। আমরা এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ভারত জোটটির সদস্য না হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
ব্রিকসের সদস্য দেশগুলো হলো- ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর