[email protected] ঢাকা | শনিবার, ১লা আগস্ট ২০২৬, ১৬ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

অল্প বৃষ্টিতেই হাঁটু পানি, ডুবে যায় রাস্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়; দুর্ভোগে চৌডলাবাসী

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৬, ২৩:১৪

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের হাউসনগর এলাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পানি জমে এলাকার প্রধান সড়ক ডুবে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, সঠিক ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে অল্প বৃষ্টিতেই রাস্তা ও আশপাশের এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।

এ অবস্থায় হাউসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় চরম ভোগান্তির শিকার হচ্ছে। অনেক অভিভাবক শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চৌডলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুঃ গোলাম কিবরিয়া হাবিব বলেন, জায়গাটা নিচু পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই তাই সমস্যা হচ্ছে , ওই জায়গায় অর্ডার পাস হয়েছে উঁচু করে রাস্তা নির্মাণ করা হবে।

শাহীন আলম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর