[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬, ২৯শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৬, ২২:২৯

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন রহনপুর ইউনিয়নের কৃষকেরা।

বুধবার (১২ আগস্ট) সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকেরা উপজেলা পরিষদে এসে বিক্ষোভ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের কাছে সার সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।

কৃষকেরা জানান, আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। ফলে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েছেন।

তাদের দাবি, সার নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করে কৃষকদের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ এবং নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, রহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

শ.আ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর