প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৬, ২২:৫৪
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে থানা থেকে গোমস্তাপুর স্ট্যান্ড পর্যন্ত সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকেরা।
সড়কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে খোয়া-পাথর ও খানাখন্দ। সামান্য অসতর্ক হলেই ঘটতে পারে দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, ৫ মাস আগে ঠিকাদার কাজ শুরু করে শেষ না করে পালিয়ে যায়।এ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যাওয়াই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারী ও গাড়ি চালকদের নিয়মিত ঘুরছে দুর্ঘটনা।
প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ফলে সড়কটি এখন অনেকের কাছে যেন ‘মৃত্যুর ফাঁদ’ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগাযোগ করা হলে যোগাযোগ পাওয়া যায়নি।
শ.আ/আ.আ
মন্তব্য করুন: